Monday , 15 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 15, 2025 9:47 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় অবস্থিত পখীরা দরবার শরীফে রবিবার মরহুম আলহাজ্ব মাওলানা শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ)-এর ২৯তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দোয়া ও ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি আহমদিয়া কামিল (এমএ) মাদ্রাসা ও পখীরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পীর সাহেবের মুরিদ-খলিফা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণ বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাঁকে স্মরণ করেন।

মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পখীরা দরবার শরীফের বর্তমান পীর মুফতি মাওলানা ইমরান বীন নূর। তিনি মরহুম শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ)-এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় এ বার্ষিকী পালিত হয়েছে। তাঁরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

সুন্দরবনে বিষ প্রয়োগের সময় আটক ১

জৈন্তাপুরে মানবতার টানে শীতের রাতে রাস্তায় ভবঘুরে মানুষের পাশে প্রশাসন

সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সদস্য আটক

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

কবি নজরুলের ৪৯ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

কোন এমপি নয়, সেবক নির্বাচনের জন্য মানুষ জামায়াতকে ভোট দেবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

মিনিয়াপোলিসে গুলিতে নিহত বিক্ষোভকারী: আইসিই’র বিরুদ্ধে অলিভিয়া ওয়াইল্ডের নিন্দা