Saturday , 13 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নাসির নগরে খাবারে বিষ প্রয়োগে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 13, 2025 1:29 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলার নাসির নগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে খাবারে বিষ মিশিয়ে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর ) রাতে উপজেলার নাসির নগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের হাঁস খামারি মোঃ সামছু মিযার.(৪৫ )খামারে খাবারে বিষ মিশিয়ে ২৫০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খামারটি তাঁর বাড়ি থেকে প্রায় আধা কি.মি. দুরে স্কুল পাড়ার কবরস্থানের পাশের মাঠে।

অভিযোগে জানা যায়, পূর্ব সূত্রতার জেরে শনিবার ( ১২ সেপ্টেম্বর রাত ৯ টার সময় পরিকল্পিত ভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা হাসগুলোর মধ্যে ২৫০০ হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি।

এব্যাপারে অভিযোগকারী সামছু মিয়া বলেন, ‘আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি এবং ২০/২৫ বছর যাবত আমি হাঁস পালনের সাথে জড়িত।

বিষ দিয়ে আমার হাঁসগুলে মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, ‘ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী

চুনারুঘাটে প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় বিয়ে’

ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেয়ায় হুঁশিয়ারি চীনের জিংইয়ের

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার