Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 1:37 pm

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, ক্লিন ইমেজধারী এবং সহিংসতা বা মামলাহীন আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টিতে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে। এমন নেতাদের উপযুক্ত মনে হলে জাতীয় পার্টি থেকে নির্বাচনী মনোনয়নও দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যারা সহিংসতায় জড়িত নন, এবং আমাদের দৃষ্টিতে যোগ্য, তাদের কেন আমরা মনোনয়ন দেবো না? দল হিসেবে আমাদের ক্যান্ডিডেট সংকট রয়েছে, তাই এই প্রক্রিয়া চালু থাকবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে। তবে দলের বাইরে থেকেও যদি আরও উপযুক্ত ও জনপ্রিয় প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেও বিবেচনায় নেওয়া হবে।

ফরিদপুর, গোপালগঞ্জসহ কিছু এলাকায় আওয়ামী লীগের শক্তিশালী ভিত্তির কথা উল্লেখ করে মোস্তফা বলেন, এই জেলাগুলোতে যদি ভালো কোনো প্রার্থী জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে আমরা তাকে মনোনয়ন দিতে প্রস্তুত আছি।

গণতন্ত্র রক্ষায় সব দলকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মোস্তফা বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে, তাহলে বিএনপির জন্যও রাজনৈতিক হিসাব কঠিন হয়ে পড়বে। কারণ তখন ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামি, চরমোনাই, গণঅধিকার পরিষদের মতো দলগুলো একদিকে থাকবে, আর বিএনপি একা পড়ে যাবে।

তিনি মনে করেন, শুধুমাত্র পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) বাস্তবায়নের দাবিতে নির্বাচন বর্জন করা হলে, বিএনপি একঘরে হয়ে পড়বে, আর তাতে সুবিধা পাবে স্বাধীনতাবিরোধী শক্তিরা।

জাতীয় পার্টি নেতা বলেন,
বিএনপিকে বিপদে ফেলার জন্য জামায়াতে ইসলামীসহ কিছু দল নানা অজুহাত খুঁজছে। এর ফলে বিএনপির অবস্থান দুর্বল হতে পারে, যা জাতীয় রাজনীতির জন্য শুভ হবে না।

এই সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনপির যৌথ কর্মীসভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছেলের হাতে বাবা খুন!

সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো: রেজাউল করিম

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন