Friday , 5 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল মেশানো সম্পর্কে ইসলামি অনুশাসন তুলে ধরে বক্তব্য প্রদানের নির্দেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 5, 2025 3:42 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও জেলার মসজিদে শুক্রবার (৫ই সেপ্টেম্বর) জুমআর খুতবার আগে খাদ্যে ভেজাল মেশানো, মজুদদারি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষেত্রে ইসলামের বিধি বিধান ও অনুশাসন সমুহ তুলে ধরে মানবতার কল্যাণে আত্মনিয়োগে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খতিব/ইমাম সাহেবদের মাধ্যমে বক্তব্য প্রদানের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয়।

এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয় এর উপপরিচালক আবদুর রাজ্জাক রনি।

উপপরিচালক আবদুর রাজ্জাক রনি বলেন, খাদ্যে ভেজাল মেশানো, মজুদদারি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জন করা একটি গুরুতর সামাজিক ও নৈতিক অপরাধ, যা ইসলামি শরিয়া অনুযায়ী সম্পূর্ণ হারাম।

এই কাজগুলো বাজার ব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, ক্রেতাদের জুলুমের শিকার বানায় এবং একটি ইনসাফপূর্ণ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করে। এক্ষেত্রে ইসলামের বিধি বিধান ও অনুশাসন সমুহ তুলে ধরে মানবতার কল্যাণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশন এর মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাসে ১০০ কোটির বেশি মানুষ গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে

কেন্দুয়ায় দিনব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেজাল খাদ্য শনাক্তে ৬৪ জেলায় ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু করবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

পাবনার সাঁথিয়ায় একটি সেতুর দাবি এলাকাবাসীর

সরকারের ছয় মাসের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন মাহদী আমিন

৭ উইকেটে ৩৮০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত