Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 1, 2025 11:34 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলা ভেটেনারি ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত কুমার মোহন্ত।

দুই মাসব্যাপী (সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫) এ প্রশিক্ষণে চারটি ব্যাচে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে

মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৮৪

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘স্বাগত’ জানালেন জাতিসংঘ মহাসচিব

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর