Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 8:18 am

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উমর উদ্দিন মাদবরকান্দি জামে মসজিদের সামনে জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের সাবেক সভাপতি খবির সরদারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে সালমার সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবার আলমাছ সরদারসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করে।

নিহতের ভাই দানেশ সরদার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উমর উদ্দিন মাদবরকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সন্দেহজনকভাবে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত আলমাছ সরদারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন

বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

লেবাননে স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি ইসরাইলি বাহিনীর

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

ফুলপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

আওলাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত