Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 7:12 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুনে সর্বস্ব পুড়ে ছাঁই। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ লক্ষাধীক টাকার। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মজুমদার বাড়িতে এঘটনা ঘটে ।।

এ ঘটনায় শুক্রবার সকালে থানায় অভিযোগ করেছেন সিরাজুল ইসলামের ছেলে ভুক্তভোগী মো: তাজুল ইসলাম(২৮)।

তাজুল ইসলাম জানায়, আমাদের বাড়িতে দুটি ঘর। একটি টিনের অন্যটি পাকা দালানঘর। টিনের ঘরটিতে আমি আর আমার স্ত্রী থাকি। বৃহষ্পতির (২৮ আগস্ট) রাতে স্ত্রীসহ আমি শ্বশুরবাড়িতে ছিলাম। পরিবারের অন্যরা পাকা ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১২.৩০ মিনিটে আমার মা ও ভাবী আমার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে পাড়াপ্রতিবেশিরা এসে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসকে ফোন করলে তারাও আসে। ততক্ষণে আগুনে পুড়ে আমার সর্বস্ব ভূমিসাৎ হয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান,’ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা অগ্নিদগ্ধ বসতঘরের টিন ও বৈদ্যুতিক লাইন খুলে ফেলে। যে কারণে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা।’

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ বলেন,’কীভাবে আগুনের সূত্রপাত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ

ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত

জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ

হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

রূপকারের তুলির মায়াবী আঁচড়: লাল ইটের সাম্রাজ্য ববি ক্যাম্পাসে শরতের শুভ্রতা

মৃৎশিল্পী পরিবারের শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন জেলা প্রশাসক

নিরাপদ আশ্রয় পেল, স্টেশনে জন্ম নেয়া একটি অবুজ প্রাণ