Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 3:57 pm

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা, প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শহরের সবুজ পাড়া কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় গিয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা এবি পার্টির আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় আরও বক্তব্য দেন, দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফজর আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন সহ জেলার অনান্য নেতৃবৃন্দ। এসময় অন্তত দুই শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেয়।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে বলিয়ান হওয়ার আহবান জানানো হয় নেতাকর্মীদের।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণে বিক্ষোভ, মহাসড়কে সড়ক অবরোধ

কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

কুবি প্রতিবর্তনের নেতৃত্বে হৃদয় – তারিন

নিরাপদ আশ্রয় পেল, স্টেশনে জন্ম নেয়া একটি অবুজ প্রাণ

৬০ বছর পর রাজধানী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা: স্থানান্তর শুরু ১ জুলাই

বোদাতে উদ্ধার হলো বিরল প্রজাতির শিকারি ঈগল

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ