Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুরাদনগরের উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 5, 2025 11:52 am

মুরাদনগর, কুমিল্লা ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন মুরাদনগরের আয়োজনে।

আজ মঙ্গলবার সকালে শহীদদের কবরস্থানে এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান। তাঁর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রসমাজ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, “এই শহীদরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

এই আয়োজনের মাধ্যমে জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হলো এবং বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান

পুকুরে পোনা, সম্মানে সোনা, রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব

মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আমতলীর পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি

বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি