Friday , 1 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমপি নির্বাচিত করেন, আপনারা খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 1, 2025 8:48 am

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই প্রতিপাদ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার নির্বাচনী আলোচনা সভা, কর্মী যোগদান ও ভোগডাঙ্গা ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার আগে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় বাজার সংলগ্ন মইদিপুর এলাকায় এবি পার্টির এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

এসময় ভোগডাঙ্গা ইউনিয়নের অন্তত দুই শতাধিক স্থানীয় মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এবি পার্টির জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “এদেশের মন্ত্রী-এমপিরা বিদেশে গিয়ে লুকিয়ে আছে। তারা এদেশ থেকে অনেক টাকা লুটপাট করেছে। তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করছে। আমাদের জনগনের টাকায়। তারা জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।

তিনি আরও বলেন, “আপনার ভোট মহামূল্যবান। যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে আপনারা খাবেন একদিন আর সেই এমপি খাবে পাঁচ বছর।”

এসময় তিনি দেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে এবি পার্টিকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।

অনুষ্ঠানের শেষের দিকে নতুন কর্মী যোগদান ও ভোগডাঙ্গা ইউনিয়নের কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

খুবির বিজয়-২৪ হলের প্রোভোস্টের বিরুদ্ধে সাত দফা অভিযোগ

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লফসের উদ্যোগ

কুড়িগ্রামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চরের পাঁচ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

শাকিরার কনসার্ট মঞ্চ স্থাপনের সময় দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যু

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত