Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 29, 2025 8:01 am

 

কুয়েট প্রতিনিধিঃ

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ অবশেষে আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব নেওয়ার পরদিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ফিরেছে স্বস্তি।

গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে দায়িত্ব গ্রহণের ৩ দিনের মাথায় উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে সকালেই কুয়েট শিক্ষক সমিতি চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর গত দুই দিনে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে অগ্রসর হয়।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “উপাচার্যের আশ্বাসে আমরা আন্দোলন কর্মসূচি আপাতত তিন সপ্তাহের জন্য স্থগিত করেছি।”

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার জেরে শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে।

এরপর গত ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দেয়। অব্যাহত অস্থিরতার মধ্যে ১৯ মে খুলনা ত্যাগ করেন ড. হযরত আলী এবং ২২ মে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সবশেষ ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ২৫ জুলাই সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যান এবং দ্রুতই ক্লাস শুরু করার উদ্যোগ নেন। ফলে আজ থেকে দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি

হৃদস্বাস্থ্য সচেতনতায় হাতিরঝিলে ‘ডক্টরস রান’ অনুষ্ঠিত

পাঁচবিবি জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে

শনিবার দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

মহিপুরে দেড়শ শীতার্তের মুখে হাসি ফোটালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’

লালমনিহাট-০৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ