Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

১৬ জুলাই উপলক্ষে বেরোবিতে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 12:40 pm

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

১৬ জুলাই শহীদ আবু সাইদ-এর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
২০২৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সময়ের আন্দোলন আরও বেগবান হয় এবং স্বৈরাচার সরকারের পতনের পথ প্রশস্ত হয়।

জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তাই জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী যেসব কর্মসূচির আয়োজন করা হয়েছেঃ

সকাল ৬টা ৩০ মিনিটঃ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা
সকাল ৭টা ৩০ মিনিটঃ শহীদের কবর জিয়ারত
সকাল ৯টা ১৫ মিনিটঃ কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি
সকাল ১০টাঃ শহীদ আবু সাইদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
সকাল ১০টা ১৫ মিনিটঃ শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
সকাল ১০টা ৩০ মিনিটঃ আলোচনা সভা
বিকেল ৩টা ৩০ মিনিটঃ চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগরিবের নামাজের পরঃ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

এদিনের অনুষ্ঠানে শহীদ আবু সাইদের পিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ফারুক ই আজম, বীরপ্রতীক উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

সার্বিক বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী গণমাধ্যমকে বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে থাকবেন চার উপদেষ্টা। এছাড়া আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা সবাই স্টেজের ওপরে থাকবেন। উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা নিচে থাকবেন।

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংস্কারমূলক কাজ শুরু করেছে প্রশাসন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক সেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

শ্রীপুরে নামাজে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত

ঝিনাইগাতীতে মাহমুদুল হক রুবেলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত