Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুরাদনগরে ফসলি জমি ধ্বংসকারী ড্রেজার অভিযানে জরিমানা ও মালামাল জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 5:11 am

 

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

২৮ জুন ২০২৫, শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মুরাদনগর উপজেলার দারোরা ও ধামঘর ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বিনষ্ট করার অপরাধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মুরাদনগর থানার পুলিশ বাহিনী সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযানের বিস্তারিত:

১. দারোরা ইউনিয়নের কেমতলী গ্রাম: এলাকায় অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলনের অভিযোগে ০২টি পুরাতন ড্রেজার মেশিন ও প্রায় ৯০০ ফুট পুরাতন পাইপ বিনষ্ট করা হয়।

২. ধামঘর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম: এখানে ০২টি পুরাতন ড্রেজার মেশিন এবং ৬০০ ফুট পুরাতন পাইপ ধ্বংস করা হয়। এ সময় মোঃ সাত্তার নামের একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫ ধারা অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

৩. দারোরা বাজারে ব্যাকারি অভিযানে জরিমানা: একটি বেকারিতে খাদ্যপণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবসায়ীকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার উদ্দেশ্য:

কৃষি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ ড্রেজিং বন্ধ করা এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করাই এ মোবাইল কোর্ট অভিযানের মূল লক্ষ্য।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

কুবির পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সজীব-আপন

জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

‘নারীর প্রতি হেনস্তার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে’

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও কম্বলসহ পাঁচজন আটক

সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ