Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের তালিকায় সবচেয়ে বড় অংশটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান থেকে জানা গেছে, অকৃতকার্য প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা বোর্ডের অধীনে রয়েছে সর্বোচ্চ ২২৬টি প্রতিষ্ঠান। এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শূন্য। এমনকি বিদেশের মাটিতে অবস্থিত একটি পরীক্ষাকেন্দ্রেও সব শিক্ষার্থী ফেল করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ বোর্ডের চূড়ান্ত ফলাফলের অনুলিপি মন্ত্রীর হাতে তুলে দেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছর সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর

দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নাচোলে “মানবাধিকার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর প্রস্তুতি সভা

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠিত

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত