রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- রমনা থানায় দুইজন, শাহবাগে একজন, ধানমন্ডি থানায় দুইজন, হাজারীবাগে দুইজন, বংশালে একজন, সূত্রাপুরে একজন, পল্টনে একজন, তেজগাঁওয়ে দুইজন, শিল্পাঞ্চলে একজন, মিরপুরে তিনজন, পল্লবীতে একজন ও কাফরুলে একজন।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



















