Sunday , 21 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নিতে সুইস অবকাশকেন্দ্রে প্রস্তুতিমূলক বৈঠক

প্রতিবেদক
বাসস
June 21, 2026 5:33 am

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তি বাস্তবায়নের বিষয়ে সংলাপ অব্যাহত রাখতে কয়েকটি দেশের কূটনীতিকরা শনিবার সুইজারল্যান্ডের একটি অবকাশকেন্দ্রে বৈঠক করেছেন বলে জানিয়েছে বার্ন।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জেনেভা থেকে এএফপি জানায়, মধ্য সুইজারল্যান্ডের লুসার্নের কাছে অবস্থিত বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবারের আলোচনাগুলো মূলত প্রস্তুতিমূলক পর্যায়ের।

রিসোর্ট কমপ্লেক্সটিতে উচ্চপর্যায়ের বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়।

এদিকে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর পুরো প্রক্রিয়াটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

সুইস গণমাধ্যম আরটিএস জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদল ছাড়াও মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে বুর্গেনস্টকে আলোচনা সহজতর করতে সুইজারল্যান্ড এখনো একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য পরিবেশ প্রদান করে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা সংলাপ অব্যাহত রাখার লক্ষ্যে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তবে কারা উপস্থিত আছেন কিংবা আলোচনায় কী বিষয়ে কথা হচ্ছে, সে বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরাইলি হামলা

শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল প্রাণঘাতী হামলা চালায়। অপরদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা ইরানের সঙ্গে সদ্য হওয়া চুক্তিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সপ্তাহে একটি প্রাথমিক চুক্তিতে সই করেন, যার লক্ষ্য ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

কিন্তু লেবাননে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুর্গেনস্টকে শুক্রবার অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন প্রতিষ্ঠান কাতারা হসপিটালিটি ২০০৭ সালে বুর্গেনস্টক কমপ্লেক্সটির দায়িত্ব নেয়।

সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাসিও কাসিস শুক্রবার রাতে জানান, তিনি এর আগে রিসোর্টটিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে কাসিস বলেন, যুক্তরাষ্ট্রুইরান সমঝোতা স্মারকের পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেছেন।

তিনি বলেন, ‘মধ্যস্থতা, সংলাপ ও সুসম্পর্ককে গুরুত্ব দেওয়া দেশ হিসেবে সুইজারল্যান্ড ও কাতার আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সমাধানকে সমর্থন করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ভাগাভাগি করে।’

তিনি কাতারের মধ্যস্থতামূলক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্তেজনা প্রশমন, স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সুইজারল্যান্ডের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে: এবিএম মোশারফ হোসেন

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই

কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাউফলে হত্যা মামলার আসামি উজ্জ্বল গ্রেফতার