Thursday , 30 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রতিপক্ষকে ঘুষি মারায় রিয়াল জারাগোজার গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

প্রতিবেদক
বাসস
April 30, 2026 12:28 pm

প্রতিপক্ষ হুয়েস্কার এক খেলোয়াড়কে মুখে ঘুষি মারার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন বুধবার রিয়াল জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এক বিবৃতিতে জানায়, আর্জেন্টাইন জাতীয় দলের এই খেলোয়াড় এবং তার ক্লাব উভয়কেই জরিমানা করা হবে। গত রোববার দ্বিতীয় টায়ারের ডার্বি ম্যাচে প্রথমে লাল কার্ড দেখার পর তিনি হুয়েস্কার জর্জ পুলিদোকে আক্রমণ করেন।

ঘুষি মারার ঘটনায় আন্দ্রাদা ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন, আর লাল কার্ডের কারণে স্বাভাবিক নিয়মে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মোট ১৩ ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে মৌসুমের বাকি সময় তিনি খেলতে পারবেন না। এই নিষেধাজ্ঞা রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা জারাগোজার জন্য বড় ধাক্কা।

মেক্সিকোর ক্লাব মনতেরেই থেকে ধারে খেলা ৩৫ বছর বয়সী আন্দ্রাদা প্রথমে পুলিদোকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। এরপর তিনি ক্ষিপ্ত হয়ে উঠে দৌড়ে গিয়ে পুলিদোকে আঘাত করেন, যা ইনজুরি সময়ে মাঠে সংঘর্ষের সৃষ্টি করে।

পরে আন্দ্রাদা বলেন, “ঘটনার জন্য আমি খুব, খুব দুঃখিত। এটি ক্লাব, সমর্থক এবং বিশেষ করে একজন পেশাদার হিসেবে আমার জন্য ভালো উদাহরণ নয়। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এই সংঘর্ষের পর হুয়েস্কার গোলরক্ষক দানি হিমেনেস এবং জারাগোজার দানি তাসেন্দেকেও লাল কার্ড দেখানো হয়। ম্যাচে স্বাগতিক হুয়েস্কা ১-০ ব্যবধানে জয়ী হয়। হিমেনেস চার ম্যাচ এবং তাসেন্দে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

রোববার এক বিবৃতিতে জারাগোজা জানায়, “আমরা এমন দৃশ্য দেখেছি যা এই খেলার জন্য অনুপযুক্ত এবং যা কখনই হওয়া উচিত ছিল না।”

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজনীতি নিষেধাজ্ঞার মধ্যেও ববিতে ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

চৌদ্দগ্রামে মধ্যযোগী কায়দায় গাছের সাথে বেধে যুবককে নির্যাতন

রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু প্রসারে অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

শিউলীমালা হলে ৪ হাউজ টিউটর নিয়োগ

চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত

দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকি