Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকছে অতি বর্ষণের শঙ্কা

প্রতিবেদক
বাসস
April 28, 2026 7:14 am

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও বরিশালের খেপুপাড়ায় ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১০ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৫৮ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাউজানে যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রুহুল কবির রিজভী

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

নালিতাবাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঝালকাঠিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন গোলাম আজম সৈকত

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে বাতিল হচ্ছে আগের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা’’

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ভারতে সার উৎপাদন কমেছে প্রায় এক-চতুর্থাংশ

কুরআন অবমাননার প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত