Monday , 16 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

প্রতিবেদক
বাসস
March 16, 2026 7:07 am

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি.মি। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৪৩ মিলিমিটার বা মি.মি.।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ

কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

কুড়িগ্রামে মাদক মুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলে হামলা, ২ শিক্ষক সহ ১৫ জন আহত

চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু

বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

কুমিল্লা-৩ মুরাদনগর হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত