Tuesday , 11 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির ২ নেতাকে বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 11, 2025 7:56 am

জামালপুরে সদর উপজেলার হাজিপুরে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার বিএনপির ২ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে ।

শনিবার (৮ মার্চ) সন্ধায় জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন, সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরমান আলী এবং সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্ত্তি নষ্ট করার অভিযোগে জামালপুর সদর উপজেলাধীন মেষ্টা ইউনিয়ন  বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফরমান আলী ও ইউনিয়ন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ এর দলীয় সকল পর্যায়ের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সিরাজুল হক মেষ্টা ইউনিয়ন বিএনপি বা কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়।

প্রসঙ্গত সদর উপজেলার হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল বহিষ্কার হওয়া দুই নেতাসহ তিন জন। বিষয়টি লিখিত ভাবে যৌথ বাহিনীর ক্যাম্পে অভিযোগ করলে যৌথবাহিনী গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

এলডিসি উত্তরণ ৩ বছর পেছালে বাংলাদেশের ওষুধ শিল্পের বৈশ্বিক প্রস্তুতি জোরদার হবে

কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২

বছর পেরোলেও ৬০ পদে নিয়োগ নেই

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা

রাউজানের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

চবিতে শিবির ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত