রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওয়েরেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাউজান থানার মামলা নং–১৩, তারিখ–২৭/০৪/১৯৯৬, ধারা–৩৬৪/৩০২/৩৪ দন্ড বিধি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহের (পিতা– ছৈয়দ আহম্মদ, সাং– সামমহারপাড়া, থানা– রাউজান, জেলা– চট্টগ্রাম) কে অদ্য ১৫/১২/২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০২:০০ ঘটিকার সময় রাউজান থানাধীন তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংঘটিত একটি হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৩য় আদালত, চট্টগ্রাম আসামী আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে আসামী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পলাতক ছিলেন।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশকে তথ্য দিয়ে সন্ত্রাসী, অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা করার জন্যে অনুরোধ করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *