আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে ৩ ডিসেম্বর বুধবার আসর নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “দেশ আজ গভীর দুঃখ ও সমবেদনায় আক্রান্ত। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “খালেদা জিয়া আজ প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন মায়ের নাম নন, তিনি পুরো জাতির অভিভাবক। তার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। জাতীয় ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য।”

দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুছ।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইউট্যাব বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাছিব মোহাম্মদ তুষার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু, ড. আমিনুল ইসলাম টিটো, মাহফুজুর রহমান সবুজ, আরিফুর রহমান, ড. রাহাত মাহমুদ, খায়রুল বাসার মিয়া, মো. শাহজালাল, রিয়াজ কাঞ্চন শহীদ, সুইন আহমেদ, লোকমান হোসেন মিঠু, মাহমুদ আল জামান, মেহেদী হাসান, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি—সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ