Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চারঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 9:01 am

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে আখ বোঝাই ট্রাক্টর, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বানেশ্বর- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এছেরবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা থেকে চারঘাটগামী একটি সেন্টারের আখ বোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বাঘাগামী মোটরসাইকেল ছিটকে পড়ে। ঠিক ওই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাক্ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় ৩০০ মিটার টেনে আনে এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

আহত অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত যুবক বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকার জাবেদ আলীর ছেলে ও আহত দুইজন জুয়েল রানা ছেলে বাপ্পি ইসলাম এবং শাহাবুল ইসলামের ছেলে পলাশ আলী বলে জানা যায়।

ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়ি দুটি আটক করেছে।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সঠিক নেতৃত্বে আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবো : সংস্কৃতি মন্ত্রী

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে

ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, ভিড় বেড়েছে বরিশাল লঞ্চঘাটে

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ

ডিমলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন