Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাঁশখালী থানায় নতুন ওসি খালেদ সাইফুল্লাহ-বদলি হলেন সাইফুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 12:14 pm

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নতুনভাবে নিয়োগ পেয়েছেন মো. খালেদ সাইফুল্লাহ। তিনি এতদিন কুমিল্লা জেলার তিতাস থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ মহলে তিনি একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে তাঁকে বাঁশখালী থানায় বদলি করা হয়েছে। খুব শিগগিরই তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, বাঁশখালী থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে টেকনাফ থানায়। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাঁকে টেকনাফে প্রেরণ করায় থানার অভ্যন্তরে নতুন নেতৃত্ব পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।

স্থানীয়দের ধারণা, নতুন ওসি যোগদান করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন গতি আসবে। বিশেষ করে অপরাধ দমন, সড়ক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ বিভাগের এক সূত্র জানিয়েছে, এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও দায়িত্ব পালনে নতুন কর্মকর্তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ, সমস্যা চিহ্নিতকরণ ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন পরিকল্পনা নিয়ে আসেন—যা এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।

খুব দ্রুত নতুন ওসি মো. খালেদ সাইফুল্লাহ বাঁশখালী থানায় যোগদান করবেন বলে জানা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

কিয়েভে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে: ইউক্রেন

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

কাল এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ