Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা এর দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 9:10 am

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা। দায়িত্ব গ্রহণের পরই তিনি জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকারমূলক দিকগুলো তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজসহ অন্যান্য কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মিনা মাহমুদা সাংবাদিকদের সঙ্গে মুক্তভাবে মতবিনিময় করে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

মিনা মাহমুদা এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৫তম বিসিএসের কর্মকর্তা এবং ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জয়পুরহাটে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তার আগমন জেলায় নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান: আহমেদ শেহজাদ

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ

রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাবতলীতে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট ১৪৪ এর আওতায় ছাগল হাঁস ও মুরগি বিতরণ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড,শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু