Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবিতে খাবার হোটেলে গাঁজা জব্দ, কর্মচারীরা লাপাত্তা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 4:22 pm

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি খাবার হোটেল (বাঙালি হোটেল) থেকে গাঁজা জব্দ করা হয়। পরে প্রক্টোরিয়াল টিম আসার খবর পেয়ে তারা হোটেল থেকে পালিয়ে যায় । তারপর থেকে বাঙ্গালী হোটেলের কারোও খোঁজ পাওয়া যাচ্ছে না।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার বাঙ্গালী হোটেলে এই ঘটনা ঘটে।

প্রক্টোরিয়াল টিম থেকে জানা যায়, বাঙ্গালী হোটেলর রান্নাঘরে বসে বাঙ্গালি হোটেল এর বাবুর্চি নবী, কামালউদ্দীন হলের ক্যান্টিনের বাবুর্চি ইসমাইল এবং একজন অজ্ঞাত মোট ৩ জন বসে গাঁজা সেবন করে। প্রক্টোরিয়াল টিমের আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।

জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ক্যাম্পাসে মাদকের ব্যাপকতা কমাতে জাকসু, প্রশাসনকে সহযোগিতা করছে। আজকে বটতলার বাঙ্গালি হোটেলে মাদকসেবনকালে তিনজনকে হাতেনাতে ধরা হলে, তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, “প্রক্টরিয়াল বডি গাঁজা জব্দ করে। সে দোকান গাঁজা সেবন ও বিক্রির কেন্দ্রস্থল, প্রশাসন দোকানের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নিবে”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে : জাতিসংঘ প্রতিবেদন

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ

দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

রাউজান থানার বিশেষ অভিযানে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ১ জন আসামী গ্রেফতার

‘রোবোট্যাক্সি’ উৎপাদন শুরু করেছে টেসলা : ইলন মাস্ক

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর…