Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 6:54 am

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং Campus Café-এর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত Memorandum of Understanding (MoU)-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে স্বয়ংক্রিয় চা ও কফি ভেন্ডিং সেবা চালু হয়েছে।

প্রাথমিকভাবে “শহীদ স্মৃতি হল”, “অমর একুশে হল” ও “খান জাহান আলী” হলে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহার শুরু হয়েছে। শিক্ষার্থীরা ভেন্ডিং মেশিন থেকে ‘মাত্র ৫ টাকায় মাসালা চা’ এবং ‘১০ টাকায় কফি’ নিতে পারবেন। মেশিন থেকে নিজ হাতে কাপ সংগ্রহ করে পাশের বাক্সে নির্ধারিত মূল্য প্রদান করতে হবে। এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে “Send Money” সুবিধাও থাকবে।

সেবা ব্যবস্থাপনা সম্পূর্ণ সততার ভিত্তিতে পরিচালিত হবে। যদি কখনো চা বা কফি না থাকে, পানি না থাকে, মেশিনে ত্রুটি দেখা দেয় অথবা অত্যাধিক পাতলা চা/কফি তৈরি হয়, শিক্ষার্থীরা পুনরায় রিফিল নিতে পারবে এবং পুনর্বার মূল্য দিতে হবে না।

MoU অনুযায়ী, শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন সহজ এবং দ্রুতভাবে পূরণ করা হবে। আধুনিক এই সেবা ক্যাম্পাসে প্রযুক্তিনির্ভর সুবিধা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ছাত্রকল্যাণ পরিষদ, কুয়েট এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এই স্বয়ংক্রিয় চা-কফি সেবা তাদের ক্যাম্পাস জীবনকে আরও আরামদায়ক ও সুবিধাজনক করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সংকটে কুবির একাডেমিক সময়সূচি পরিবর্তন

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান

জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম