Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 2:08 pm

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. কামরুল আহসান । এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও বহুদলীয় রাজনীতির প্রতীক। তাঁর সুস্থতা পুরো জাতির প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।দেশ বাসীর কাছে আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম। দোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু

কুড়িগ্রামে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

র‍‍্যাবের-৯ অভিযানে ৯,৭৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

শরণখোলা উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আঃ আলীমের মোটরসাইকেল শোডাউন

মাদারীপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল