Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 3:47 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ নভেম্বর বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ প্রথমে নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা ও সমাধান, উন্নয়ন ও অনুন্নয়ন এবং সম্ভবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা দলমত নির্বিশেষ সহযোগিতা করলে আমাদের পাশে থাকলে আমরা কুড়িগ্রামের উন্নয়নে সকলে মিলে সামগ্রিক উন্নয়ন কাজ করতে পারবো।

তিনি আরও বলেন, যোগ্যলোক যোগ্য জায়গায় গেলে সমস্যা সমাধান সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলতে গিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনের একই দিনে গণভোট, ইতিহাসের অংশ হচ্ছি আমরা এজন্য আগামি ২ মাসের ফিল্ড ওয়ার্কে বিশেষ করে পিছেয়ে পড়া জনগোষ্ঠী, চরাঞ্চলের মানুষজনকে বিষয়টি শেখাতে হবে, জানাতে হবে এজন্য সবাইকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ করে প্রাথমিক স্কুল গুলোতে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রস্তাবিত ডিসিপার্ক কাজ অগ্রগামী এবং শর্ত অনুযায়ী কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি পূনঃরায় চালু করণ নয়ত শর্ত বাতিলের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। জেলা প্রশাসক সকল প্রস্তাবনা শুনেন এবং যা করা সম্ভব সবকিছুই করবেন বলে সৌহার্দপূর্ণ মতবিনিময় করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে ইউট্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন

পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে সরাসরি মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

প্রেষণামূলক প্রণোদনা পেলেন খুবির ৫ কর্মচারী

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ