Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিশেষ চাহিদা সম্পন্ন নাজনীনের পাশে তারেক রহমান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 4:52 pm

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘ ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজনীন খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে অসহায় এ পরিবারটির সাথে দেখা করে। এসময় তারা পরিবারটির হাতে নগদ অর্থসহ জানান যে, নাজনীর সমস্ত চিকিৎসার দায়ভার ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন তারেক রহমান।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘১৮ বছর বয়সী নাজমিনের ১৩ বছর ধরে শিকলবন্দী জীবন, সারাদিন কাটে অন্ধকার ঘরে’ শিরোনামের এক ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ভাইরাল হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি অবিলম্বে নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিঠু, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে নাজনীন খাতুনের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের ৪০টির বেশি জেলায় অসহায় ও বিভিন্ন দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ নাজনীন খাতুনের পাশে দাঁড়ালেন। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ঝিনাইদহের আনন্দনগর গ্রামের দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজনীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের এক কোণে শিকলবন্দী অবস্থায় রয়েছে। অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করাতে না পারায় পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অসহায়ত্বে দিন পার করছে। নাজনীনের ছোট ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। তারেক রহমানের সহযোগিতায় অবশেষে নাজনীনকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নতুন আশার আলো দেখেছে পরিবারটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী

কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন

আগামী নির্বাচনে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু বানাবে : মজিবুর রহমান মঞ্জু

নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে আলোচনা ও করণীয় বিষয়ক সভা

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত