-
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উঠেছিল, বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে এ ব্যাপারে কারোরই কোন দ্বিমত নেই। শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, কতটুকু উপযোগী। ১৬ জুন সোমবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকার…
-
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সরকারকে সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি;…
-
পাঁচবিবিতে বিশিষ্ট সাংবাদিক আবু হাসানের স্মরণে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রখ্যাত সাংবাদিক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরহুম আবু হাসানের রুহের মাগফিরাত কামনায় পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাঁর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পাঁচবিবি ও আশপাশের এলাকার বিশিষ্টজন, রাজনৈতিক, সামাজিক…
-
চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উজিরপুর ইউনিয়ন জগমোহনপুর গ্রামে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। তিনি উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
-
শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ জুন) রবিবার বিকেলে দাঁড়িদহ আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে…
-
মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে শিশু কন্যা (৪)কে মোবাইলে গেম খেলতে দিয়ে শিলা(২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানাগেছে। রবিবার(১৫ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাংশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিলা ওই এলাকার ডুবাই প্রবাসী মো.রিয়াজুল ইসলামের স্ত্রী ও ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল…
-
যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে ভয়াবহ ইসরাইলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। পালটা হামলা চালিয়েছে ইসরাইলে। আর এই অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রে আক্রমণ চালালে তার পরিণতি কী হতে পারে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবে যা তারা আগে কখনো দেখেনি। ওয়াশিংটন ডিসিতে এক অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করার কয়েক…
-
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গত ১১ জুন উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ সৈয়দ বাড়ির সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুলের ছেলে আমেরিকান প্রবাসী সৈয়দ ইমাদ উদ্দিন শুভ কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী(সাঃ) কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দেশে…
-
পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর, ১০ জুন থেকে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। হজ অফিসের দেয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন বাংলাদেশে ফিরেছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা…
-
গাজীপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন: রুহুল কবির রিজভী

মোফাজ্জল হোসেন, শ্রীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গণে গত ১৪ জুন ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সেখানে বক্তব্য প্রদান করেন এবং…
-
পাঁচবিবিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল শনিবার (১৪ জুন) বিকেল ৩ টায় মহব্বতপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে…
-
মোকামতলায় শিবিরের উদ্যোগে কর্মী বৈঠক ও ফলচক্র অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, শিবগঞ্জ বগুড়াঃ শিবগঞ্জের মোকামতলা আদর্শ থানা শাখার অন্তর্গত মোকামতলা ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে কর্মী বৈঠক ও ফলচক্রের আয়োজন করা হয়। আজ (১৪জুন) শনিবার সন্ধায় মোকামতলা শাহ মোকাম মাজার মসজিদে এই বৈঠক ও ফল চক্র অনুষ্ঠিত হয়েছে। এইসময় বৈঠকে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোকামতলা আদর্শ থানা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম। তিনি সংগঠনের…
-
সদরপুরে মাদকবিরোধী অভিযান করে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে, দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈরাগী ডাঙ্গী ও ভাষানচর ইউনিয়নের ছমির হাজীর ডাঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান। গ্রেপ্তারকৃতদের নাম…
-
পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার ত্যাগ ও তাকওয়ার মহান শিক্ষা ছড়িয়ে দিতে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জনগণের মাঝে ইসলামী রাজনৈতিক চেতনা জাগ্রত করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার এক ঈদ পুনর্মিলনী ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এক মনোরম খোলামেলা…
-
ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয়…
-
সন্দ্বীপে পৌর বিএনপির আহবায়ক “রিপন তালুকদার” এর শোকসভা অনুষ্ঠিত

মাহমুদ মান্না, সন্দ্বীপ, চট্টগ্রাম: ১৪ জুন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক মরহুম আহসানুল কবির রিপন তালুকদারের স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন—তিনি ছিলেন দুঃসময়ে দলের ভরসাস্থল এবং মেহনতী শ্রমজীবী মানুষের অগ্রণী নেতা। শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে…
-
নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে র্যাব-১ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন হবে, সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা…
-
বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায়…
-
রাজাপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাকাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায়…
-
মধুমতি নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা গাড়ফা গ্রামে আজ আনুমানিক দুপুর ১২ টায় গাড়ফা মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রতন মোল্লা (৭৫) নিখোঁজ হয়েছেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্বব না হওয়ায় তাকে মৃত ধরা হচ্ছে। তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের মোল্লাহাট ইউনিট কাজ করছেন। মোল্লাহাট ইউনিটে অক্সিজেন না…
