-
তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মাহমুদ মান্না, সন্দ্বীপ চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে…
-
ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে একজনের মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের কানাইপুর কোষাগোপালপুর এলাকায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। যা জেলা কালেক্টরেটের মাধ্যমে আসামীর জমি-জমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করতে বলা হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নারী ও শিশু নির্যাতন…
-
এসএসসি পরীক্ষার শীর্ষস্থানকারী আপনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

কুড়িগ্রাম প্রতিনিধি: অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে চাপিয়ে নিয়েছেন পুরো সংসারের ভার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়। সকালে ও বিকেলে তিনটি টিউশনি করে চালান সংসার, আর রাতের…
-
লালপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট (২১) উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট গত ১৯ জুলাই রাত থেকে…
-
মাভাবিপ্রবিতে মার্চ ফর মাকসু কর্মসূচি

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান…
-
রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে চীন। ইইউ’র নিষেধাজ্ঞার ফলে ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে বলে জানায় চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার রাশিয়ার সামরিক বাহিনীকে সীমাবদ্ধ করার উদ্দেশ্যে চীনা প্রতিষ্ঠানগুলোসহ লক্ষ্যবস্তুগুলোর ওপর ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলোকে ‘ভুল’ বলে উল্লেখ করেছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইউরোপীয়…
-
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

আবদুল্লাহ আল শাহিদ খান,ববি প্রতিনিধি: ২৪ এর জুলাই অভুথানের স্মৃতি রক্ষা করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি ) কেন্দ্রীয় লাইব্রেরিতে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম আনুষ্ঠানিকভাবে জুলাই কর্নার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলায় উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম লাল ফিতা কাটার মাধ্যমে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন। তারপর জুলাই কর্ণারে রাখা…
-
উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান…
-
৪৮তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। রোববার রাত ১২টায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮…
-
ফরিদপুর সদরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতার

মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার সদর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাভেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এর মধ্যে রয়েছে একটি অস্ত্র মামলা এবং পাঁচটি মাদক মামলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরে পাভেলের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল। জানা…
-
জয়পুরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন এর জানাজা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য, জয়পুরহাট পূর্ববাজার বড় মসজিদের সম্মানিত পেশ ইমাম, পাঁচবিবি বড়মানিক ঈদগাহ মাঠের ইমাম এবং তা’লীমুল ইসলাম ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন ইন্তেকাল করেছেন। শনিবার,১৯ জুলাই ২০২৫ ইং তারিখে রাত ৮টায়,বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি…
-
বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: কিশোরগঞ্জে ফয়জুল করীম

বুরহান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।” রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত এক আলোচনা…
-
ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চলমান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদ থেকে…
-
ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

মো পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শককে শাড়ি ও চুড়ি উপহার দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (২০জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ব্যতিক্রমি আয়োজন করেন। শিক্ষার্থীরা বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রক্টর ও ছাত্র পরামর্শকের চেয়ারে শাড়ি জড়িয়ে দেন শিক্ষার্থীরা। এসময় তাদের “ক্যাম্পাসে রাজনীতি…
-
ভোলাগঞ্জের রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাঁর ভাইয়ের বরাত দিয়ে পুলিশ বলছে, মৃগীরোগী হওয়ায় পানিতে পড়ে তিনি মারা গেছেন। মারা যাওয়া হাবিবুর রহমান উপজেলার পূর্ব ইসলামপুর…
-
প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার প্রতিটি খাল বিল, নদী নালায় নিষিদ্ধ জাল পেতে মাছ ধরার যেন মহাউৎসব চলছে ফলে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ। এ ব্যাপারে প্রশাসনের নিরব ভুমিকা জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে মৎস অফিসের লোকজন ম্যানেজ করেই এরকম অবৈধ জাল পেতে মাছ শিকারের মহাউৎসব চলে। মৎস অফিসের লোকজন কে…
-
মোংলায় একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি: মোংলা পৌর শহরের ৬নং ওয়ার্ডের ছত্তার লেন এলাকার মারুফ বিল্লাহ নামের এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে বস্তা বন্দি অজ্ঞাত শিশুর মৃত্যুদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। রবিবার ( ২০ জুলাই ) সকালে বাড়ির মালিকের ছেলে এস এম সাজু সরকার বাড়ির পুকুর ঘাটে বস্তা বন্দি কিছু একটা দেখতে পায়। তখন…
-
ছেলে হত্যার বিচার চেয়ে সড়কে ব্যানার হাতে বাবার আহাজারি

কুড়িগ্রাম প্রতিনিধি: ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও তদন্তে নেই অগ্রগতি। এখনো জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে! সেই রাতে জোবায়ের সাথে ছিল তার দুই সহপাঠী, রাতে ঘুরতে বের হলেও আর ফেরা হয়নি বাড়িতে। তবে পরিবারের দাবি জোবায়ের আমিন কে ডেকে নিয়ে মেরে ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়া হয়েছিল।…
-
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছে বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নড়িয়া উপজেলা বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার…
-
শিক্ষকবিহীন শ্রেণিকক্ষে ফিরলেন কুয়েটের শিক্ষার্থীরা, ৫ মাসেও সংকটের অবসান অনিশ্চিত

কুয়েট প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি কেন্দ্রিক সহিংসতার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো অচলাবস্থা কাটেনি। আজ রবিবার (২০ জুলাই) দীর্ঘদিন পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে এলেও অনুপস্থিত ছিলেন শিক্ষকরা। উপাচার্য না থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত নিতে না পারায় সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী বর্তমানে সেশনজটে পড়েছেন।…
