শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

ঈদগাঁও আলামাছিয়া মাদ্রাসার নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে ফয়সাল নামে এক বখাটে যুবককে আটক করে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড খামার পাড়া এলাকার বদিউল আলমের পুত্র।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে কয়েকজন ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বঙ্কিম বাজার থেকে মিনি টমটমযোগে (পোকখালী) বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করতে থাকে।

ছাত্রীরা এতে আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন। কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে। একপর্যায়ে ফরাজি পাড়া ব্রীক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করে সে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক (সহপাঠী) ছাত্রীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে। এরপর মানুষ জড়ো হতে থাকলে চলে যায় ফয়সাল। আর ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯ এ ফোন করে আইনি সহায়তা চান ছাত্রীরা। আর তাৎক্ষণিক মাঠে নামে ঈদগাঁও থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে ভুক্তভোগী ছাত্রীদের অবিভাবকরা বাদি হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের করেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলাম জানান, “৯৯৯ এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ফয়সালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩