আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত

পবিপ্রবি প্রতিনিধি:

র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ অক্টোবর রেজিস্ট্রার দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান (সুপ্ত) শহীদ জিয়াউর রহমান হল–১-এর আবাসিক ছাত্র, র‍্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান, সংঘটিত করা, সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।

একই অভিযোগে জড়িত থাকার কারণে মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদ শহীদ জিয়াউর রহমান হল-১-এর আবাসিক ছাত্র, এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।

এ ছাড়া কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশা কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী, ঘটনার মূল উসকানিদাতা এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করায় তাকেও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস বা হলে অবস্থান করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক