Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 1:36 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) এর গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও দশ কর্মদিবস বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনকে আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদারকে সদস্য সচিব করে ৫ সদস্যদের এই কমিটি গঠন করা হয়েছিল।

উক্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু, সময় পার হয়ে গেলেও প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি।

সময়সীমা পার হওয়ার পরেও প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘ছাত্রসংসদের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য সাত কর্মদিবস যথেষ্ট নয়। আমরা এরই মধ্যে চারদিন কর্মশালার মতো করে বৈঠকে বসেছি। আমরা যেহেতু এটা প্রথম করছি অনেক বিষয় বিবেচনা করেই করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কমিটির সাথে বৈঠকে বসার পর বুঝতে পারছি একজন আইনজ্ঞ দরকার। এজন্যই আইন বিভাগের বিভাগীয় প্রধানকে আমরা কমিটির অন্তর্ভুক্ত করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক বিল্লাল হোসেন স্যারকেও আমাদের এখানে নিয়ে আসব। যাতে আমাদের গঠনতন্ত্রটা অন্যদের জন্য অনুসরণীয় হয়। এজন্যই আমাদের আরও কিছুদিন সময় দরকার। আমরা মাননীয় উপাচার্য স্যারের কারে দশ কর্মদিবস সময় চেয়েছি এবং তিনি সম্মতি দিয়েছেন।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘কমিটিতে আরও দুইজন সদস্য বাড়ানো হয়েছে। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের বাহিরের। তিনি এসে কমিটির সাথে বৈঠক করে গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য কমিটির পক্ষ থেকে আরও দশ কর্মদিবস সময় চেয়েছেন। আমরা তাদেরকে সময় দিয়েছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প

শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ

ফকিরাপুলে সিটিজি ক্রাইম টিভির, নতুন হেড অফিস উদ্বোধন করেন আজগর আলী মানিক

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত