Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 7:49 am

মোঃ রুবেল আহমদ , কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য মাকে নির্যাতন করায় ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া এ আদেশ দেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

দণ্ড পাওয়া তোফাজ্জল ইসলাম (২২) উপজেলার রাজনগর গ্রামের প্রবাসী হাবিব মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, তোফাজ্জল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকা না পেলে প্রায় মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন তোফাজ্জল। বিদেশ থেকে ফিরে হাবিব ছেলেকে সংশোধনের চেষ্টা করলেও ব্যর্থ হন। ছেলের এই অত্যাচার দিন দিন বাড়তে থাকে।

তোফাজ্জলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবিব সর্বশেষ বিষয়টি পুলিশকে জানান। পরে হাবিব থানা পুলিশের শরণাপন্ন হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

ওসি রতন শেখ বলেন, তোফাজ্জল নেশার টাকার জন্য তার মাকে নির্যাতন করত। ছেলের বিরুদ্ধে বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে তোফাজ্জলকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পরে তোফাজ্জলকে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক হাবিব-উল-মাওলা

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত