Tuesday , 9 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী: আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

নির্বাচনের আগের রাতে (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘মঙ্গলবার ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে এ দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সেখানে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এই সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন। যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন।’

তিনি লেখেন, ‘এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক। আল্লাহ আমাদের সহায় হন।’

এদিকে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে; কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার স্থানে সহস্রাধিক বৃক্ষরোপণ

বারইয়ারহাটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে সর্বস্তুরের ব্যবসায়ী জনসাধারণের মানববন্ধন

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন