Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 9:34 am

 

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাফেন্টাডল, ৬টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং একটি পাঁচশ টাকার জাল নোটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গেল রাতে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানটি চলে পুরো রাত জুড়ে। অভিযানে আটক হন আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অভিযানকালে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটককৃত বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডা. শফিকুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়