Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজাপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে উত্তেজনা, হামলায় আহত ৩

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 20, 2025 12:31 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ এবং হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২০ জুন) সকালে রাজাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার সদর ইউনিয়নের গোরস্থান রোড এলাকার বাসিন্দা কৃষক আব্বাস উদ্দীন হাওলাদার।

সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দীনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বজন মো. রানা। এতে অভিযোগ করা হয়, আব্বাস উদ্দীনের পরিবারের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আত্মীয় মো. জাহাঙ্গীর হাওলাদার, আলমগীর হাওলাদার, শাহজাহান হাওলাদার ও মাকসুদা বেগমের সঙ্গে বিরোধ চলছে।

গত দুই মাস আগে মাকসুদা বেগম বাদী হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরই ধারাবাহিকতায় ১৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা ভূমি অফিসের লোকজন সরেজমিনে তদন্ত করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, ওই সময় মাকসুদা বেগমের মেয়ের জামাই অহিদ সাইফুল ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে জমির সীমানার বেড়া ভেঙে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তারা আব্বাস উদ্দীনের চাচাতো ভাই সাইদুলকে মারধর করেন এবং সিয়ামের মাথায় আঘাত করেন, যাতে সিয়াম রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও অভিযোগে বলা হয়, অহিদ সাইফুল আব্বাস উদ্দীনের মেয়ে হাসিকে লাথি মেরে বাসার জিনিসপত্র ভাঙচুর করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তারা আরও অভিযোগ করেন, অহিদ সাইফুল আওয়ামী লীগপন্থী সাংবাদিক পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা কর্মকাণ্ডে জড়িত এবং তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল বলেও উল্লেখ করেন।

অন্যদিকে অভিযুক্ত অহিদ সাইফুল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি দেড়শ গজ দূর থেকে ভিডিও করছিলাম। তখন সাইদুল এসে আমাকে মারধর করে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে রয়েছে।”

এ ঘটনায় রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আট বছর ধরে শিকলে বন্দী সাথী, চিকিৎসার অভাবে অনিশ্চিত ভবিষ্যৎ

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে আলোচনা ও করণীয় বিষয়ক সভা

ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ