Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 20, 2025 4:52 am

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ ঘটিকার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদার এর নের্তৃত্বে বৃষ্টিতে ভিজে বাঘাইহাট জোনের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল(এলজি) ০১ টি, কার্তুজ ০২ টি, এমুনেশন (বল) ০৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ(ল্যামিনিটিং) ১২ টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২ টি, নগদ অর্থ ৪০০ টাকা, মোবাইল ফোন ০১টি, হিসাবের খাতা ০১ টি, চাপাতি ০১ টি, রামদা ০১ টি, গুলতি/ বাটল ০১ টি, নোটবুক ০৪ টি, ব্যাগ ০২ টি, চাদা আদায়ের হিসাবের কাগজ ২১ টি, রাফ খাতা বড় ০১ টি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ১, সুবল/ সুগা চাকমা।(৪২) পিতা জ্ঞ‍্যানময় চাকমা,গ্রাম : মারিশ্যা,বাঘাইছড়ি ২, বিন্দুময় চাকমা(৪১)পিতা কিরণ মোহন চাকমা গ্রাম:- হাজছোড়া (শান্তিলাল কারবারি পড়া) বাঘাইছড়ি।

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জোন কমান্ডার আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের আওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে।

পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।

এ বিষয়ে ইউপিডিএফ(প্রসীত) দলের একাধিক নেতার সাথে মুটো ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

আটকের বিষয়টি বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

নিকলীতে ধান সংগ্রহে নজরদারির অভাব, গুদামে চলছে অনিয়মের উৎসব

কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের

লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি