Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 20, 2025 4:35 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুলসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলা সদরের বাসিন্দা আব্বাছ উদ্দীন হাওলাদারের সঙ্গে তাঁর স্বজনদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি নিয়ে আদালতে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে এসিল্যান্ড অফিস থেকে জরিপকারীরা জমি পরিমাপ করে চলে যাওয়ার পরপরই অহিদ সাইফুলসহ বিবাদীরা ঘটনাস্থলে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে শাহজাহান হাওলাদার, অহিদ সাইফুল ও আরও দুইজন মিলে আব্বাছ উদ্দীনকে কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চিৎকার শুনে তাঁর স্ত্রী হাসি বেগম ও পরিবারের আরও কয়েকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে আহতদের শরীরে নীলাফুলা জখমের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন। এ ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।

রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই মোঃ মুজিবুর রহমান জানান, “ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: কিশোরগঞ্জে ফয়জুল করীম

স্কুল মাঠেই থমকে গেছে গয়া কাকার জীবন: চটপটি বিক্রির গাড়ি অচল, সহানুভূতির হাত বাড়ানোর অপেক্ষায়

বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত