Tuesday , 6 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বড়াল নদীর উত্তর দিক থেকে বেরিয়ে পূর্ব-পশ্চিমমুখী সোনাই নদী এখন হারিয়েছে তার পূর্বের যৌবন। একসময় প্রবাহমান এ নদী এখন পরিণত হয়েছে মৃত খালে। বৈশাখের শেষপ্রান্তে অন্যান্য নদ-নদীতে পানি টইটম্বুর থাকলেও সোনাই নদীর বুকে এখন হাঁটুসমান পানি।

এ অবস্থায় কৃষি ও জীবিকার জন্য নদীর উপর নির্ভরশীল স্থানীয় কৃষক, জেলে ও গোখামারিরা পড়েছেন সংকটে। মঙ্গলবার (৬ মে) দুপুরে তাঁরা পানির মধ্যে দাঁড়িয়ে নদী খননের দাবি করেন।

কৃষক ইসহাক, ফয়জাল ও ফজর আলীসহ আরও অনেকে বলেন, সোনাই নদীর দুই তীরজুড়ে কয়েক হাজার হেক্টর জমিতে ধান চাষ হলেও পানির অভাবে গভীর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে, এতে খরচ বেড়ে যাচ্ছে বহুগুণে। অন্যদিকে, নৌপথে ফসল পরিবহনে বিঘ্ন ঘটায় বিকল্প হিসেবে মহিষ ও ঘোড়ার গাড়ি ব্যবহার করলেও সেটিও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও জানান, বড়াল, ধলাই ও সোনাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ বাথান অঞ্চল। হাজার হাজার গবাদিপশুর পানির উৎস এই নদী। পাশাপাশি নদী পথেই প্রতিদিন হাজার হাজার লিটার দুধ পরিবহন করা হয়ে থাকে। অথচ নাব্যতা সংকটে সবই আজ হুমকির মুখে।

নদী খননের দাবি জানিয়ে তারা বলেন, কৃষি, পশুপালন ও নৌযান চলাচল সচল রাখতে দ্রুত সোনাই নদী খনন প্রয়োজন। এ ব্যাপারে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

ভোলাগঞ্জের রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মোহনগঞ্জ পাইলট স্কুলের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে : ডা. জুবাইদা রহমান

জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা