আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের ‘দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত। প্রায় ২৫ মন ওজনের এ মাছটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোরে মাছটি কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগরে মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ মাছটি। কাঁঠালিয়া উপজেলার অনেক জেলে নিয়মিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যান এবং সেখান থেকেই মাছটি নিয়ে আসা হয়। মাছটির ওজন আনুমানিক ২৫ মন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিলামে অংশ নিয়ে আমুয়ার এক মাছ ব্যবসায়ী প্রায় আড়াই লাখ টাকায় কিনে নেন। পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে পাঠানো হয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে। মাছটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না। ফলে বিরল এই ঘটনায় এলাকায় ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল