আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ, ফিরে আসার আকুতি মায়ের

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মোশাররফ হোসেনের ১৬ বছরের ছেলে মিরাজ, ২০২৬ সালে এস এস সি পরীক্ষার্থী, মায়ের উপর অভিমান করে গত ১০ মার্চ বিকালে বাড়ি থেকে বের হয়ে যায়। মিরাজের অভিমানে বেরিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মিরাজের অনুপস্থিতির পর তার মায়ের উদ্বেগ এবং অশ্রুসিক্ত হৃদয়ে ফিরে আসার আকুতি ছিল স্পষ্ট। মায়ের আহ্বানে মিরাজের অভিমান ভুলে ফিরে আসার জন্য তার পরিবার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিরাজের মা বলেন, “আমার ছেলে তো খুব শান্ত ছিল, কখনো এভাবে চলে যাবে ভাবিনি। আমি শুধু চাই, সে ফিরে আসুক, যাতে আমরা আবার একসাথে থাকতে পারি।”

এদিকে, মিরাজের খোঁজে ঘোড়াঘাট থানায় ১৭ মার্চ একটি লিখিত আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা। থানা পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মিরাজকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।

মিরাজের পরিবার এখনো তার ফিরিয়ে আসার জন্য আশায় বুক বেঁধে অপেক্ষা করছে। সকলের কাছে মিরাজের সন্ধান পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করা হয়েছে।

যোগাযোগ, মাতা: মিনারা আক্তার বানু চৌধুরী, ০১৭৫০৫৯৮৩৯০।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ, ফিরে আসার আকুতি মায়ের

পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রি, দোকানিকে জরিমানা

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

রাঙামাটির দুর্গম ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা