আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সুগন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত আবির বান্দরবানের আজিজ নগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবির তাঁর তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাঁর মরদেহ সৈকতে ভেসে উঠতে দেখা যায়। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকে তা মানতে চান না।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

রাঙামাটির দুর্গম ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

চৌদ্দগ্রামে বাড়তি দামে তেল বিক্রি করায় মুদি দোকানিকে জরিমানা

প্রবাসীর বাড়িতে সিদ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫জন নিহত

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল

শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি