আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

কক্সবাজার শহরে চাঁদা না দেওয়ার কারণে গণেশ পাল (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকার পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।

নিহতের স্ত্রী নেপালী পাল জানান, তাদের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। এ সময় জিদান নামে এক ব্যক্তি এসে চাঁদা দাবি করেন। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়।

তার দাবি, ঘটনার সময় তার সামনেই অভিযুক্তরা গণেশ পালের ওপর ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জিদানের বাড়িও একই এলাকার বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।

নিহতের কাকাতো ভাই বাপ্পী পাল বলেন, হঠাৎ খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন গণেশ পাল মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিন্টু বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, সেপটিক ট্যাংক নির্মাণের কাজকে কেন্দ্র করে টাকা দাবি নিয়ে বিরোধের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নতুন চিকিৎসক যোগদান, অবকাঠামোগত সংকটে সেবায় চ্যালেঞ্জ

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি ও লুট

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ