আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ও অবৈধ কসমেটিকস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জনসম্মুখে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদক ধ্বংসকরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব মিয়া। এ সময় জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার পাঁচটি থানায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। নিষ্পত্তিকৃত ৩৯টি মামলার বিপরীতে জব্দকৃত আলামত জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল— গাঁজা ৮০ কেজি ৪০০ গ্রাম, ফেন্সিডিল ৪১৩ বোতল, ইস্কাপ সিরাপ ২,৩৪৯ বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট, এবং বিপুল পরিমাণ অবৈধ কসমেটিকস সামগ্রী।

ধ্বংসকৃত এসব মাদক ও কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মামলা নিষ্পত্তির পর জব্দকৃত মাদক ধ্বংসের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হচ্ছে।

 

 

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নতুন চিকিৎসক যোগদান, অবকাঠামোগত সংকটে সেবায় চ্যালেঞ্জ

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি ও লুট

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ