ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’।
তবে এ বিষয়ে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


















