আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ

মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলায় শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আলহাজ্ব মো: মঞ্জুরুল ইসলাম আফেন্দি হুজুরের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: বদিউর জামান রানা, সাবেক সাধারণ সম্পাদক, ডিমলা উপজেলা বিএনপি; ডা: মো: জিয়াউর রহমান, সদস্য, ডিমলা উপজেলা লিয়াজোঁ কমিটি; মাওলানা দেলেওয়ার হোসাইন আল আনছারী, আহ্বায়ক, ডিমলা উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এবং মো: আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, ডিমলা উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ।

এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক