আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো: রেজাউল করিম

মাহবুব হাসান, রাজাপুর (ঝালকাঠির) প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বড়ইয়া ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

শিক্ষা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ পাঠদান, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষকতা জীবনে মো. রেজাউল করিম নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ে আগ্রহ ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

তার এই সাফল্যে বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। কলেজ কর্তৃপক্ষ এক প্রতিক্রিয়ায় জানান, মো. রেজাউল করিমের এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে অন্যান্য শিক্ষকদের আরও উৎসাহিত করবে।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. রেজাউল করিমকে বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক